ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক অপূর্ব আলাউদ্দিন লাঞ্ছিতের ঘটনায় এলআরএফের তীব্র নিন্দা ও প্রতিবাদ

যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির এডিটর অপূর্ব আলাউদ্দিন-কে পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।


শুক্রবার (০৫ জুলাই) এলআরএফ সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।একইসঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এলআরএফ নেতারা। প্রয়োজন হলে এলআরএফের পক্ষ থেকে সব সব ধরণের আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে বিবৃতিতে।


ঘটনার বর্ণনা দিয়ে অপূর্ব আলাউদ্দিন জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. মাহমুদুল হকের দুর্নীতি, টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ সংক্রান্ত নিউজের অনুসন্ধানের কাজে গত ৩ জুলাই বেলা সোয়া ১১টার দিকে আমি আমার সহকর্মী নাহিদ হোসেনকে নিয়ে হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে যাই। এসময় মো. মাহমুদুল হক ওরফে তুষার এর হুকুমে মো. রিয়াদ ও মো. এনামুল হকসহ অজ্ঞাতনামা ৪/৫ জন এলোপাতাড়ি মারধর করে। এতে আমি বুকের বামপাশে মারাত্মকভাবে আঘাত পাই। আমি সাথে সাথে স্থানীয় পুলিশ ফাঁড়িকে খবর দিলে এএসআই গিয়াসউদ্দিনসহ তিনজন পুলিশ সদস্য আসেন। তারা আমাদের ঘটনাস্থলে থেকে নিয়ে যান।


তিনি জানান, পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার ওসি শাহ জামান মামলা নেওয়ার বিষয়টি নিয়ে গড়িমসি করছেন। শেষ পর্যন্ত গতকাল রাতে মামলা এন্টি হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page